রাজধানীতে ছিনতাই-চাঁদাবাজির সুস্পষ্ট কোনও ঘটনা নেই: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৯, ১৭:০৯আপডেট : ২৪ মে ২০১৯, ১৭:২৩


অনুষ্ঠানে ডিএমপি কমিশনার ঈদকে আনন্দময় ও উৎসবমুখর করতে রাজধানী জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তবে ঈদকে সামনে রেখে এখন পর্যন্ত ছিনতাই, মলম পার্টি ও চাঁদাবাজির সুস্পষ্ট কোনও ঘটনা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শুক্রবার (২৪ মে)  দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মজার স্কুল নামের একটি সংগঠন আয়োজিত পথশিশুদের ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পথশিশুরা তিনি  বলেন, ‘ছিনতাই-চাঁদাবাজির সুস্পষ্ট কোনও ঘটনানি।  তবে কেউ যদি অপরাধীর সুস্পষ্ট বর্ণনা দিতে পারেন তাহলে সেই তাকে ছাড় দেওয়া হবে না। রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেনি বলে তাদের অস্তিত্ব নেই সেটা বলা যাবে না। তারা (ছিনতাইকারী, চাঁদাবাজ) আছে। তবে আমরা (পুলিশ) তাদের ধাওয়ার ওপরে রেখেছি। দুই মাস আগে থেকে আমাদের গোয়েন্দা পুলিশ এসব অপরাধীদের গতিপথ অনুসরণ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনেককে গ্রেফতারও করেছে। আবার অনেককে গ্রেফতারের প্রস্তুতি চলছে।’
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর বাস, লঞ্চ, ট্রেন স্টেশনসহ পুরো ঢাকায় মানুষের নিরাপত্তা দিতে ডিএমপির পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ফাঁকা ঢাকায় চুরি, ডাকাতি ঠেকাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি থাকবে।


 

/এসজেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম