বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ মে ২০১৯, ০৮:৫২আপডেট : ২৫ মে ২০১৯, ০৯:০৫

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ফাইল ফটো) লোকসভা নির্বাচনে পুনরায় জয়ী হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির দল ও জোট পুনরায় নির্বাচিত হওয়ায় ভারত-বাংলাদেশ দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। দুই দেশে স্থিতিশীল সরকার থাকলে আমরা উভয়ে উন্নয়নের দিক থেকে এগিয়ে যাবো। এজন্য আমরা মোদিকে অভিনন্দন জানাই।’
পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার (২৪ মে) সিলেটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘তাদের সঙ্গে আমরা গত কয়েক বছর ধরে যেভাবে কাজ করছি একইভাবে আরও নিবিড়ভাবে কাজ করবো।’
তিস্তা চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের প্রথম সফরে ভারত গিয়ে আমি তিস্তা চুক্তি প্রসঙ্গে কথা বলেছি। ভারতের কেন্দ্রীয় সরকার এ চুক্তির বিষয়ে আন্তরিক। আমি মনে করি, এ সরকারের সময়ে এ সমস্যার সমাধান হয়ে যাবে।’
এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেট সিটি করপোরেশন আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি