কেনিয়া যাচ্ছেন গণপূর্তমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৯, ২৩:১৮আপডেট : ২৫ মে ২০১৯, ২৩:২৩

শ ম রেজাউল করিম রোহিঙ্গা সমস্যাসহ নগর উন্নয়ন বিষয়ক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে ইউএন-হ্যাবিটেট অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে যোগ দিতে কেনিয়া যাচ্ছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার রাতে (২৫ মে) নাইরোবির উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা।
কেনিয়ার রাজধানী নাইরোবিতে আগামী ২৭ থেকে ৩১ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই অ্যাসেম্বলির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে।
এ অধিবেশনে বাংলাদেশসহ জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের সরকারি, বেসরকারি সংস্থা ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা যোগ দেবেন। অধিবেশনে গণপূর্তমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি অধিবেশনে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যাসহ নগর উন্নয়ন বিষয়ক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। রোহিঙ্গা সমস্যার ওপর গুরুত্বারোপ করে অধিবেশনের একটি সেশনে প্রধান অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম