মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৯, ১৬:২৬আপডেট : ২৬ মে ২০১৯, ১৮:০৪

নরেন্দ্র মোদি আগামী ৩০ মে দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রবিবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদি যখন শপথ গ্রহণ করেছিলেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু সেসময় তিনি জাপানে সফরে থাকায় তার পরিবর্তে স্পিকার শিরীন শারমিন সে অনুষ্ঠানে গিয়েছিলেন। এবছরও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদি যখন শপথ নেবেন সেসময় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে থাকবেন। আর স্পিকারের পূর্ব নির্ধারিত আরেকটি অনুষ্ঠান থাকায় তিনিও দিল্লি যেতে পারবেন না। ফলে এবার কেবিনেটের জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে মোজাম্মেল হক যাচ্ছেন মোদির শপথ অনুষ্ঠানে।’

/এসএসজেড/এআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম