জাতীয় ঈদগাহ'র প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৯, ২১:০৬আপডেট : ২৬ মে ২০১৯, ২১:২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জাতীয় ঈদগাহ প্রস্তুতি সভা

বরাবরের মতো এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এবার প্রধান জামাতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৮ টায়। তবে দুর্যোগপূর্ণ বা প্রতিকূল আবহাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হলে উন্মুক্ত জাতীয় ঈদগাহের বদলে প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ রবিবার (২৬ মে) জাতীয় ঈদগাহ'র প্রস্তুতি সংক্রান্ত সভায় এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ডিএসসিসি'র নগর ভবনের ব্যাংক ফ্লোরে জাতীয় ঈদগাহ'র প্রস্তুতি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে সুষ্ঠুভাবে সুন্দর ঈদ জামাত উপহার দেওয়ার জন্য। প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে একসঙ্গে ৮৫ হাজার মুসল্লি এবং ৫ হাজার মহিলা মুসল্লির জন্য নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। একসঙ্গে ১৪০ জন মুসল্লি যাতে ওযু করতে পারেন সেই ব্যবস্থাও থাকবে। সেইসঙ্গে পার্কিং ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের চার স্তরের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম