রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ মে ২০১৯, ০৯:১১আপডেট : ২৮ মে ২০১৯, ১২:৩৫

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সোমবার (২৭ মে) সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়, বিশেষ করে তার লন্ডন সফর নিয়ে আলোচনা করেছেন।’
বঙ্গভবনে রাষ্ট্রপতি ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতিকে ফুলের তোড়া উপহার দেন। এ সময় রাষ্ট্রপতির স্ত্রী রশিদা খানমও উপস্থিত ছিলেন। ঈদের সময় প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকবেন বলে তারা আগাম ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী তার ত্রিদেশীয় (জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড) সফর সম্পর্কেও অবহিত করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ে পরস্পরের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন।
প্রধানমন্ত্রী ১ মে লন্ডন যান এবং ১০ মে দেশে ফেরেন। লন্ডন সফরকালে আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে হোটেল তাজে বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা আয়োজিত মতবিনিময় সভাসহ বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেন।
রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১১ দিন লন্ডন ও জার্মানি সফর শেষে রবিবার দেশে ফেরেন। প্রধানমন্ত্রীও লন্ডনে চোখের চিকিৎসা করিয়েছেন। খবর বাসস। 

 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম