যেসব মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা অব্যাহত থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ২০:০১আপডেট : ২৮ মে ২০১৯, ২২:৪১



মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ভারতীয় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা এবং লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তারা অবশ্যই মাসিক সম্মানী ভাতা পাবেন। এছাড়া নির্ধারিত বেসামরিক ও সামরিক গেজেটের তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা অব্যাহত থাকবে।
মঙ্গলবার (২৮ মে) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী নিয়ে বিভ্রান্তি দূর করতে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সম্মানী স্থগিত মুক্তিযোদ্ধাদের আপিল করারও পরামর্শ দেওয়া হয়েছে এতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১. ভারতীয় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা, ২. লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা (যাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই) এবং ৩. বেসামরিক গেজেট (ক) বেসামরিক গেজেট, (খ) মুজিবনগর গেজেট, (গ) বিসিএস ধারণাগত জ্যেষ্ঠতাপ্রাপ্ত কর্মকর্তা গেজেট, (ঘ) বিসিএস গেজেট, (ঙ) স্বাধীন বাংলা বেতার শব্দ সৈনিক গেজেট, (চ) বীরাঙ্গনা গেজেট, (ছ) স্বাধীন বাংলা ফুটবল দল গেজেট, (জ) ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী গেজেট এবং (ঝ) বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়োজিত দায়িত্বপালনকারী মুক্তিযোদ্ধা গেজেট তালিকার বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানিভাতা অব্যাহত থাকবে।
এছাড়া ৪. বাহিনী গেজেট (ক) সেনাবাহিনী গেজেট, (খ) বিমানবাহিনী গেজেট, (গ) নৌবাহিনী গেজেট, (ঘ) নৌ-কমান্ডো গেজেট, (ঙ) বিজিবি গেজেট, (চ) পুলিশ বাহিনী গেজেট এবং (ছ) আনসার বাহিনী গেজেট তালিকার বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী অব্যাহত থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২৪ এপ্রিল জারি করা পরিপত্রের আলোকে মহানগর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির (‘গ’ তালিকার) ‘না মঞ্জুরকৃত’ ব্যক্তিদের সম্মানী স্থগিত করা হয়েছে। যাদের সম্মানী স্থগিত করা হয়েছে তারা বা তাদের উত্তরাধিকাররা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর অথবা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd) থেকে নির্ধারিত আপিল আবেদন ফরম সংগ্রহ করে আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিতে পারবেন।
বিস্তারিত জানতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।


/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি