সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে ঢাকা-টোকিও’র অঙ্গীকার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ মে ২০১৯, ২৩:৩৮আপডেট : ২৯ মে ২০১৯, ২৩:৫৮





প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে

বাংলাদেশ ও জাপান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা পুনর্ব্যক্ত করেছে। বুধবার (২৯ মে) টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার সময় এই অঙ্গীকার ব্যক্ত করা হয়।

দ্বিপক্ষীয় আলোচনা শেষে টোকিওতে পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক এক ব্রিফিংয়ে বলেন, ‘দুই নেতা সন্ত্রাসবাদ ও সহিংস চরম পন্থার বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।’ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ভাষণের লেখক মো. নজরুল ইসলামও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও জাপান বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক একটি কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার জন্য শিনজো আবের প্রতি আহ্বান জানান। এ প্রসঙ্গে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশে একটি দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউট খোলারও প্রস্তাব দেন শেখ হাসিনা।

জবাবে শিনজো আবে বলেন, দুই দেশের কর্মকর্তারা এ ব্যাপারে আলোচনা করবেন। জাপানের প্রধানমন্ত্রী তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেন।

শেখ হাসিনা ২০২০-২১ সালে যে মুজিব বর্ষ উদযাপিত হতে যাচ্ছে, তাতে যোগ দেওয়ার জন্য জাপানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শিনজো আবে আমন্ত্রণ গ্রহণ করে জানান, তিনি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন। সূত্র: বাসস

/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম