সামিটের সঙ্গে জিরা এশিয়ার ৫০ কোটি ডলারের সমঝোতা স্বাক্ষর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৯, ০০:৩৭আপডেট : ৩০ মে ২০১৯, ০০:৪০

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সামিটের সঙ্গে জিরা এশিয়ার ৫০ কোটি ডলারের সমঝোতা স্বাক্ষর

বাংলাদেশের সামিট গ্রুপের সঙ্গে জাপানের জিরা এশিয়া কোম্পানি কক্সবাজারের মাতারবাড়িতে জ্বালানি অবকাঠামো প্রকল্প উন্নয়নে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। জাপান সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে টোকিও এর নিউ ওটানি হোটেলে বুধবার রাতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সামিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সামিট গ্রুপের পরিচালক ফয়সাল খান ও জিরা এশিয়ার সিইও তোসিরো কুদামা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন। 

অবকাঠামো প্রকল্পটির আওতায় কার্গো ও প্রাথমিক জ্বালানির বিভিন্ন টারমিনাল উন্নয়ন করা হবে। আগামী দুই মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে প্রকল্পটি। এতে বিনিয়োগ করা হবে  ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ডলার। এর ফলে বার্ষিক ২০ মিলিয়ন টন জ্বালানি সরবরাহের সক্ষমতা বাড়বে। 

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মুখ্য সচিব নজিবুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।  

এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাত ফাতিমা ও সামিট গ্রুপের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খান উপস্থিত ছিলেন। 

/এসএনএস/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম