নয়াদিল্লিতে রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ মে ২০১৯, ০৫:১০আপডেট : ৩০ মে ২০১৯, ০৬:৩৩

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারত গেছেন। রাষ্ট্রপতি নয়াদিল্লি পৌঁছানোর পর তাকে লালগালিচা সংবর্ধনা প্রদান করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বুধবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে পৌঁছলে রাষ্ট্রপতিকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, ভারতের পররাষ্ট্র সচিব টিএস তিরুমূর্তি, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী এবং বাংলাদেশ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাগত জানান।

শপথ অনুষ্ঠান ছাড়াও তিন দিনের এই সফরে বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি (বিজি-১৫১৩) বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাশিদা খানম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ৩১ মে দেশে ফিরবেন।

সম্প্রতি অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) ব্যাপক বিজয় অর্জনের পর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ  নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। সূত্র: বিএসএস 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম