বৃহস্পতিবার ঈদুল ফিতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৯, ২০:৫১আপডেট : ০৪ জুন ২০১৯, ২১:২৪

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বক্তব্য রাখছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ

দেশের কোথায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, ‘আজ চাঁদ দেখা না যাওয়ায় আগামী কাল বুধবার ঈদ হচ্ছে না। আগামী বৃহস্পতিবার সারাদেশে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’ মঙ্গলবার (৪ জুন) রাত পৌনে নয়টার দিকে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘সভায় ১৪৪০ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই, আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। এদিন ১ শাওয়াল সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’
এর আগে, মাগরিবের নামাজের পর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। সভায় আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম।


সভায় চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ৪৭টি কেন্দ্র এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।
এদিকে, সোমবার (৩ জুন) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুর, দিনাজপুর, নারায়ণগঞ্জ, বরগুনা, চাঁদপুর, শরীয়তপুর, কুমিল্লা, ভোলাসহ কয়েকটি জেলার শতাধিক গ্রামে মঙ্গলবারই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

/সিএ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম