জাতীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৯, ০৮:৫০আপডেট : ০৫ জুন ২০১৯, ০৯:৩১

জাতীয় ঈদগাহে ঈদের জামাত

অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমানের ইমামতিতে নামাজে অংশ নেন রাজধানীর হাজারও মানুষ। দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।

বুধবার (৫ জুন) সকাল থেকেই মুসল্লিরা আসতে থাকেন জাতীয় ঈদগাহে। এদিকে নামাজের আগে বৃষ্টি শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা। ঈদগাহে প্রবেশের আগেই অনেকেই বৃষ্টিতে ভিজে যান। বাধ্য হয়ে অনেকেই গাছের নিচে আশ্রয় নেন। তবে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে যায়। 

ঈদগাহে নামাজে অংশ নেন পুলিশের অনেক কর্মকর্তা

দুই লাখ ৬০ হাজার বর্গফুটের জাতীয় ঈদগাহ মাঠে পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে অংশ নিয়েছেন। নারীদের প্রবেশের জন্য পূর্বদিকে পানির পাম্প সংলগ্ন গেট খোলা রাখা হয়। বরাবরের মতো এবারও  জাতীয় ঈদগাহের নিরাপত্তায় অতিরিক্তি পুলিশ মোতায়েন দেখা গেছে।   সর্তক অবস্থানে রয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। ঈদগাহের প্রবেশ মুখগুলোতে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর ও  আর্চওয়ে। ঈদগাহে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কোনও কিছু নিয়ে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি মুসল্লিদের। নিরাপত্তা তল্লাশি শেষে মুসল্লিরা ভেতরে প্রবেশ করেছেন।

ছবি: নাসিরুল ইসলাম

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক