‘আজ সারাদিন বৃষ্টি থাকবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৯, ১১:০৬আপডেট : ০৫ জুন ২০১৯, ১১:১৬

ঈদের সকাল থেকে বৃষ্টি, ছাতা মাথায় দিয়ে জাতীয় ঈদগাহে নামাজ শেষে মোনাজাত

পশ্চিমা পূবালী বায়ুর প্রভাবে বুধবার ( ৫ জুন) ঈদের সকাল থেকে সারাদেশে কোথাও গুড়ি গুড়ি, আবার কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদিনই বৃষ্টি থাকবে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার সারাদিনই বৃষ্টি থাকবে। বছরের এ সময় এমন বৃষ্টিপাত স্বাভাবিক।’

এদিকে, বুধবার ভোর রাত থেকে রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সকালে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হয়। এরমধ্যেই মুসল্লিরা ঈদের নামাজ পড়তে ঘর থেকে বের হন। সকাল সাতটা ৪০ মিনিটের দিকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি নামে। প্রধান প্রধান সড়কগুলোতে পানি জমে যায়। রাস্তায় রিকসা ও সিএনজি চলাচল কম থাকায় ঈদের জামাতে অংশ নিতে যারা বের হয়েছিলেন, তারা পথে আটকা পড়েন। অনেকে আবার বৃষ্টিতে ভিজেই গন্তব্যে যান। বৃষ্টির কারণে ঈদের জামাতগুলো শুরু হতে দেরি হয়।রাজধানীতে এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকেও বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, `পশ্চিমা-পূবালী বায়ুর সংযোগের ফলেই এই বৃষ্টি হচ্ছে।  বৃহস্পতিবারেও এমন আবহাওয়া বিরাজ করবে।'
তিনি বলেন, `আগামী সপ্তাহে দেশের উপকূলে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটতে পারে। এতে বর্ষার আবির্ভাব ঘটবে।'

ছবি: নাসিরুল ইসলাম

আরও পড়ুন:
ঈদের সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত

বৃষ্টি ভেজা ঈদের সকাল (ফটোস্টোরি)

মুষলধারে বৃষ্টি, দুর্ভোগে মুসল্লিরা

 

 

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম