সংসদের টানেলে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৯, ১৪:৩৩আপডেট : ০৫ জুন ২০১৯, ১৮:৩৬

সংসদের টানেলে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ ও যথাযথ মর্যাদায় বুধবার (৫ জুন) জাতীয় সংসদের টানেলে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি, সমৃদ্ধি ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভপতি মো. নাসিম, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এমপি, জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মুজিবুল হকসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা- কর্মচারী এবং এলাকার সাধারণ মানুষ ঈদের নামাজ আদায় করেন।
পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার বাসভবনে আগতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় স্পিকার এক বার্তায় দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তাদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। সবাই যাতে পরিবার-পরিজন নিয়ে ঈদে সুন্দর সময় কাটাতে পারেন সেজন্য দেশবাসীর মঙ্গল কামনা করেন তিনি।

/ইএইচএস/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম