দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে অসম্ভব বলে কোনও কথা নেই: গণপূর্তমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ জুন ২০১৯, ০৮:৩৯আপডেট : ০৭ জুন ২০১৯, ০৮:৪৫

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ.ম. রেজাউল করিম

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অসম্ভব বলে কোনও কথা নেই। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রায় শেষ পর্যায়ে এনে তিনি তা প্রমাণ করেছেন।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

স্বরূপকাঠিকে ছবির মতো সাজাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে রেজাউল করিম বলেন, ‘আমি শেখ হাসিনার একজন কর্মী হিসেবে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো, এটাই আমার অঙ্গীকার।’

স্বরূপকাঠি উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সম্পাদক অ্যাডভোকেট এস এম ফুয়াদ প্রমুখ।

মন্ত্রী রেজাউল করিম বলেন, ‘ইভটিজিং, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ সব অপরাধমূলক কাজে কোনও ছাড় দেওয়া হবে না। কোনও নেতাকর্মী যদি অসামাজিক এবং অন্যায় কাজের সঙ্গে নিজেকে জড়িত করে, তবে তাকেও শাস্তি পেতে হবে আইন অনুযায়ী।’ বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম