উৎপাদক থেকে ভোক্তাপর্যায়ে আস্থা অর্জনে উদ্যোগ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ জুন ২০১৯, ২২:১২আপডেট : ০৮ জুন ২০১৯, ২২:১৬

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পণ্য উৎপাদনে উৎপাদক থেকে শুরু করে ভোক্তাপর্যায়ে সবার আস্থা অর্জনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ও ব্যবসায়িক সম্প্রদায়সহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০১৯’ উপলক্ষে শনিবার (৮ জুন) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
রবিবার (৯ জুন) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবস উদযাপন করা হবে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘অ্যাক্রেডিটেশন সরবরাহ শৃঙ্খলে মূল্য সংযোজন’। বর্তমান প্রেক্ষাপটে এটি যথার্থ ও সময়োপযোগী হয়েছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন।
তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে পণ্য ও সেবা সরবরাহ শৃঙ্খলে অ্যাক্রেডিটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমদানি-রফতানিকারক, ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য অ্যাক্রেডিটেশন পণ্য এবং সেবার মানের নিশ্চয়তা প্রদান করে থাকে। ব্যবসা-বাণিজ্যে টেকসই যোগানদাতা নির্বাচিত হলে সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি নৈতিক অনুশীলন সুনিশ্চিত হয়। ফলে উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্য ও সেবার মূল্য নির্ধারণে সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকে এবং পণ্য ও সেবার লভ্যাংশ, ব্র্যান্ডিং ইমেজ ও ক্রেতাদের মধ্যে বিশ্বস্ততা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়।
রাষ্ট্রপতি বলেন, স্বাধীন চিন্তাশীল কার্যাবলির মাধ্যমে অ্যাক্রেডিটেশন সাদৃশ্য মূল্যায়নকারী প্রতিষ্ঠানের নিরপেক্ষতা, সাদৃশ্য সক্ষমতা ও সামঞ্জস্যতা নিশ্চিত করে। ফলে পণ্য ও সেবার ক্ষেত্রে ভোক্তার আস্থা অর্জিত হয়।
আবদুল হামিদ বলেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। উন্নত দেশের স্বীকৃতি পেতে দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে জীবনযাত্রার মানোন্নয়ন ও মানব উন্নয়ন সূচকে অগ্রগতি অর্জনে সচেষ্ট থাকতে হবে।
তিনি ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০১৯’-এর কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। বাসস।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম