পুলিশের আন্তরিকতায় ঈদ উৎসবমুখর হয়েছে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০১৯, ১৪:১২আপডেট : ০৯ জুন ২০১৯, ১৪:২৬

ঈদ পুনর্মিলনীতে ডিএমপি কমিশনার পুলিশের আন্তরিকতা, প্রচেষ্টা ও দায়িত্ব পালনের কারণে নগরীর প্রায় দুই কোটি লোক উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পেরেছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

রবিবার (৯ জুন) সকাল ১০টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন ডিএমপি কমিশনার।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, ‘ঈদযাত্রা ও নিরাপত্তায় আমাদের আন্তরিকতার কম ছিল না। যারা ঢাকা থেকে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে নিজ গ্রামে গিয়েছেন,তাদের যাত্রা এবার অনেক ভালো ও আরামদায়ক ছিল। ঈদ করে যারা ফিরবেন তাদের যাত্রাও ভালো এবং আরামদায়ক হবে। ঈদের মধ্যে খালি বাসা-বাড়ি, মার্কেট বিশেষ করে স্বর্ণ মার্কেটের নিরাপত্তা বিধান আমাদের কাছে অত্যন্ত জরুরি ছিল। আমাদের কঠোর নিরাপত্তার কারণে এ আল্লাহর রহমতে বড় কোনও ধরনের চুরি, ডাকাতি এই সময়ে হয়নি। আমাদের ক্রাইম বিভাগ, ডিবি, সিটিটিসি, ট্রাফিক বিভাগসহ সবার নিরাপত্তা বিধানে কাজ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিভিন্ন এলাকায়, মহল্লায় মহল্লায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করেও অপরাধীদের অবাদ চলাচলে নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। নিরাপত্তা ব্যবস্থা সবকিছু মিলে ভালো ছিল। আপনারা ঈদে অনেক কষ্ট করেছেন। ট্রাফিক অনেক কষ্ট করে যানজটকে সহনীয় পর্যায়ে রেখেছে। আজ থেকে আমাদের আবার নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে।’

এসময় ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগত পুলিশ সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন ডিএমপি কমিশনার।

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম