বাজেট অধিবেশন বসছে কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৯, ১৯:৩০আপডেট : ১০ জুন ২০১৯, ১৯:৩৩





বাজেট ২০১৯-২০২০ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে আগামীকাল মঙ্গলবার (১১ জুন)। একাদশ জাতীয় সংসদের প্রথম এ বাজেট অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টায় শুরু হবে। আগামী বৃহস্পতিবার (১৩ জুন) ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করা হবে।
এই বাজেট অধিবেশন হবে চলতি সংসদের তৃতীয় অধিবেশন।
বাজেটের ওপর দীর্ঘ আলোচনা শেষে এ মাসের মধ্যেই তা পাস হবে। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছর কার্যকর হবে।
বাজেট অধিবেশন কতদিন চলবে তা কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। কমিটির প্রধান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার বিকাল ৪টায় এ কমিটির বৈঠক হবে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদসহ সংসদের সিনিয়র সদস্যরা এই কমিটির সদস্য।
জানা গেছে, বৃহস্পতিবার বাজেট পেশের আগে ওইদিন সংসদ ভবনে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন দেওয়া হবে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি হবে প্রথম বাজেট পেশ। বৈদেশিক ঋণ ও সহায়তার ওপর নির্ভর না করে ধীরে ধীরে নিজস্ব অর্থায়নে বাজেট প্রণয়নের কথা ভাবছেন সংশ্লিষ্টরা। তাই আগামী বাজেটে আয়কর ও ভ্যাটের আওতা বাড়ানো হচ্ছে।
বাজেট অধিবেশন সম্পর্কে জানতে চাইলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলা ট্রিবিউন বলেন, বাজেট অধিবেশন হওয়ায় সংসদ সচিবালয় নানা প্রস্তুতি নিয়েছে। বাজেট পেশের দিন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ বিশিষ্টজনেরা সংসদে উপস্থিত থাকেন। এই বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম