মাধ্যমিকে ঝরে পড়ার হার ৩৭.৬২, প্রাথমিকে ১৯.৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৯, ১৯:৩৫আপডেট : ১১ জুন ২০১৯, ১৯:৪০





সংসদ অধিবেশন (ফাইল ছবি) মাধ্যমিক স্তরে ঝরে পড়ার হার ৩৭ দশমিক ৬২। প্রাথমিক স্তরে এ হার ১৮ দশমিক ৬। মঙ্গলবার (১১ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এ তথ্য জানানো হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মাধ্যমিক স্তরে ঝরে পড়ার হার তুলে ধরেন। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী ২০০৯ সালে ৫৫.৩১%, ২০১০ সালে ৫৫.২৬%, ২০১১ সালে ৫৩.২৮%, ২০১২ সালে ৪৪.৬৫%, ২০১৩ সালে ৪৩.১৮%, ২০১৪ সালে ৪১.৫৯%, ২০১৫ সালে ৪০.২৯%, ২০১৬ সালে ৩৮.৩০%, ২০১৭ সালে ৩৭.৮১% এবং ২০১৮ সালে ৩৭.৬২% শিক্ষার্থী ঝরে পড়েছে।
শিক্ষামন্ত্রীর উপস্থাপিত এ তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, প্রথম দিকে ঝরে পড়ার হারে ছেলেদের তুলনায় মেয়েদের ব্যবধান বেশি থাকলেও ক্রমে তা কমেছে। ২০০৯ সালে ছেলেদের ঝরে পড়ার হার ছিল ৪২ দশমিক ১৫ আর মেয়েদের এই হার ছিল ৬৩.৯৩%। ২০১৮ সালে ছেলেদের ঝরে পড়ার হার ৩৬.০১ আর মেয়েদের ৪০.১৯%।
প্রাথমিক স্তরের ঝরে পড়ার হার বিষয়ে চট্টগ্রাম-৩ আসনের মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক জরিপ (২০১৮) অনুযায়ী প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়ার হার ১৮ দশমিক ৬। দারিদ্র্য, অভিভাবকের অসচেতনতা, শিশুশ্রম, অশিক্ষা, বাল্যবিবাহ ও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা ঝরে পড়ে বলে প্রতিমন্ত্রী জানান।
শূন্যপদ ৮,৮৯৩
সংরক্ষিত আসনের খালেদা খানমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষা অফিস ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর শূন্য পদের সংখ্যা ৮ হাজার ৮৯৩টি।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি