জুলাইয়ে পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৯, ১৭:০০আপডেট : ১২ জুন ২০১৯, ২২:৫৩

জুলাইয়ে পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’–স্লোগানে আগামী জুলাই মাসে জাতীয় মৎস্য সপ্তাহ‌ পালন করবে সরকার। এ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১২ জুন) মৎস্য ভবনের সম্মেলনকক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মৎস্য সপ্তাহ উদ্বোধনে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেলেও অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখ ও স্থান এখনও নির্ধারিত হয়নি। তবে তা শিগগিরই নির্ধারণ করে জানানো হবে। আন্তঃমন্ত্রণালয় সভায় মৎস্য সপ্তাহের বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করা হয় বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

কর্মসূচি অনুযায়ী মৎস্য সপ্তাহের প্রথমদিন সকালে ঢাকা মহানগরে র‌্যালি বের করা হবে। এদিন প্রেস ব্রিফিং করবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এদিন ঢাকায় পাঁচ দিনের এবং প্রতি জেলায় তিনদিনের ‘মৎস্য মেলা’ শুরু হবে। ঢাকা ও ময়মনসিংহে পৃথক পৃথক ‘প্রযুক্তি মেলা’ ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

সপ্তাহ চলাকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার যথাক্রমে বঙ্গভবন, গণভবন ও জাতীয় সংসদের লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। ধানমন্ডি লেক, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেক ও পুকুরসহ দেশের গুরুত্বপূর্ণ লেক ও পুকুরে পোনা অবমুক্ত করা হবে। এ ছাড়া, দেশের বিভিন্ন পুকুর, মুক্ত জলাশয়, হাওর-বাঁওড়েও পোনা ছাড়া হবে।

মৎস্য সপ্তাহের অংশ হিসেবে ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, সেমিনার, সিম্পোজিয়াম, সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে গণসচেতনতা সৃষ্টি করা হবে।

আন্তঃমন্ত্রণালয় সভায় জনপ্রশাসন, ভূমি, পানিসম্পদ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও মৎস্য মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল, মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ, মৎস্য অধিদফতরের ডিজি আবু সাইদ মো. রাশেদুল হক, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডিজি ড. ইয়াহিয়া মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

/এসআই/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম