পুলিশ সুপার পদে ২১ কর্মকর্তাকে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৯, ১৭:৪৯আপডেট : ১৩ জুন ২০১৯, ২০:০২

পুলিশ পুলিশ সুপার পদে ২১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও) বিপ্লব কুমার সরকারকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। এছাড়া সিটিটিসির উপ-কমিশনার মহিবুল ইসলাম খানকে কুড়িগ্রাম ও মোহাম্মদ ইউসুফ আলীকে পঞ্চগড় জেলায় বদলি করা হয়েছে।

বদলি করা অন্য কর্মকর্তারা হলেন−ডিএমপির উপ-কমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিনকে সিলেট জেলায়, রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার আলমগীর হোসেনকে নোয়াখালী জেলায়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলামকে পিরোজপুর জেলায়, ডিবির উপ-কমিশনার খোন্দকার নুরন্নবীকে ফেনী জেলায়, নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াস শরীফকে ডিএমপিতে, এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে ভোলা জেলায়, ভোলা জেলার পুলিশ সুপার মোকতার হোসেনকে বরিশাল মহানগরীতে, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মেহেদুল করিমকে এন্টি টেরোরিজম ইউনিটে, জয়পুরহাট জেলার পুলিশ সুপার রশীদুল হাসানকে রাজশাহী মহানগরীতে, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মোহাম্মদ সালাম কবিরকে  জয়পুরহাট জেলায়, ঝালকাঠির পুলিশ সুপার জোবায়দুর রহমানকে ডিএমপিতে, সিএমপি উপ-কমিশনার ফাতিহা ইয়াসমীনকে ঝালকাঠি জেলায়, পঞ্চগড় জেলার পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদকে এসবিতে, সিলেট জেলার পুলিশ সুপার মনিরুজ্জামানকে এসবিতে, অষ্টম এপিবিএনের মোসফিকুর রহমানকে এসবিতে, নোয়াখালী পিটিসির মোহাম্মদ সিহাব কায়সার খানকে অষ্টম এপিবিএনের অধিনায়ক হিসেবে, রংপুর জেলার পুলিশ সুপার মিজানুর রহমানকে রাজবাড়ি জেলায়, রাজবাড়ির পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলিকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

 

/এনএল/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম