তিউনিসিয়ায় ৬৪ বাংলাদেশিকে সহায়তা দিতে রাষ্ট্রদূতকে প্রেরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৯, ২৩:৪৭ আপডেট : ১৪ জুন ২০১৯, ২৩:৪৯

পররাষ্ট্র মন্ত্রণালয় তিউনিসিয়ার উপকূলে আটকে থাকা ৬৪ বাংলাদেশিকে সহায়তা দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে পাঠানো হয়েছে। লিবিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সেকান্দার আলি বর্তমানে তিউনিসিয়ার জারজিসে রয়েছেন। গত দুই সপ্তাহ ধরে ৬৪ বাংলাদেশি ও ৯জন মিশরীয় একটি নৌকায় তিউনিসিয়ার পানিসীমায় আটকে রয়েছেন। তিউনিসিয়া কর্তৃপক্ষ নৌকাটিকে তীরে ভিড়তে না দেওয়ায় তারা সেখানে ভাসমান অবস্থায় রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ওই লোকগুলো লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করার পর মাঝপথে তাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। পরে একটি মিশরীয় নৌকা তাদেরকে টেনে তিউনিসিয়া পানিসীমায় নিয়ে আসে। বর্তমানে বাংলাদেশ ও মিশর সরকারের কর্মকর্তারা তিউনিসিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন, তাদেরকে কীভাবে সহায়তা করা যায়।’

ওই কর্মকর্তা বলেন, ‘আটকে পড়া লোকগুলো চাচ্ছে তাদের নৌকার ইঞ্জিন মেরামত করে দিলে তারা ইউরোপের উদ্দেশে রওয়ানা হবে। কিন্তু, এটিতে তিউনিসিয়া কর্তৃপক্ষ সঙ্গত কারণেই রাজি নয়। ওই লোকগুলোকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তারা যেন তিউনিসিয়াতে অবস্থান করে।’

এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স রেড ক্রিসেন্টকে উদ্ধৃত করে এক খবরে জানিয়েছে, সাগরে অনেকদিন ধরে থাকার পর অভিবাসীদের অবস্থা খুব খারাপ। ভাসমান অভিবাসীদের খানিক চিকিৎসা সহায়তা দিতে চিকিৎসকদের একটি দল নৌকাটির কাছে পৌঁছেছে।

গত মাসে ইউরোপে পাড়ি দিতে লিবিয়া ছাড়ার পর ভূমধ্যসাগরের তিউনিসীয় উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৫ অভিবাসীর মৃত্যু হয়। শুধু ২০১৯ সালের প্রথম চার মাসে ওই নৌপথে ১৬৪ জনের প্রাণহানি হয়েছে।

/এসএসজেড/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে ৫ জনকে পিটুনি
মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে ৫ জনকে পিটুনি
অকালেই ত্বকে বয়সের ছাপ? যে অভ্যাস বাড়ায় অক্সিডেটিভ স্ট্রেস
অকালেই ত্বকে বয়সের ছাপ? যে অভ্যাস বাড়ায় অক্সিডেটিভ স্ট্রেস
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ