মোমেন-জয়শঙ্কর প্রথম বৈঠকে তিস্তা ও সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৯, ২২:৪৩আপডেট : ১৫ জুন ২০১৯, ২৩:০৭

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দুশানবে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন। (ছবি: বাসস)

ভারতের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে প্রথম সাক্ষাতেই দ্বিপক্ষীয় বৈঠক সেরে নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে গতকাল শুক্রবার এই বৈঠক হয়েছে। এতে তিস্তা, সীমান্ত হত্যাকাণ্ড ও রোহিঙ্গা সমস্যার কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

শনিবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকার ৫ম শীর্ষ সম্মেলনে যোগ দিতে উভয় পররাষ্ট্রমন্ত্রী তাজিকিস্তানে অবস্থান করছেন। সেখানেই শুক্রবার স্থানীয় হোটেল সেরিনায় ওই বৈঠক হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তি সম্পাদন করা ও সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের দৃষ্টি আকর্ষণ করেন মোমেন। এসময় রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের সক্রিয় সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।

জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সদ্ভাব ও সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পরিণত সংবেদনশীলতা প্রদর্শন করেছে।

ভারতের পূর্বমুখী অর্থনৈতিক কূটনীতির প্রবেশদ্বার হিসেবে বাংলাদেশের অনন্য সম্ভাবনা ও ভূ-কৌশলগত সুবিধার কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, বিমসটেককে শক্তিশালী করলে তা উভয় দেশের জন্য মঙ্গলজনক হবে।

তিনি আরও বলেন, ভারত আঞ্চলিক সংযোগের ওপর বেশি গুরুত্ব আরোপ করে থাকে।

মোমেন বাংলাদেশে প্রায় ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগ আকর্ষণে জয়শঙ্করের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মোমেন। জবাবে দ্রুতই সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এছাড়াও ২০২০ সালে অনুষ্ঠিতব্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী এবং বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপনে ভারতকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম