আমরা কথা বলতে গেলেই হাউকাউ করা হয়: বিএনপির এমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৯, ১৯:২৫আপডেট : ১৮ জুন ২০১৯, ১৯:৩৩

জাতীয় সংসদ (ফাইল ছবি)

জাতীয় সংসদে কথা বলার সমান সুযোগ চাইলেন বিএনপির সংসদ সদস্য (এমপি) মোশাররফ হোসেন। মঙ্গলবার (১৮ জুন) আসন্ন ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা সংসদে কোনও কথা বলতে গেলেই উনারা (সরকারি দল) বিরোধিতা করার চেষ্টা করেন। কোনও কথা বলতে গেলেই হাউকাউ করা হয়। আপনারা শুধু বলেই যাবেন, বলতে দেবেন না –এটা হতে পারে না। আপনারা গলাবাজি করবেন, আর আমরা কিছু বলতে পারবো না –এটা হয় না। আমাদের বলার সুযোগ দিতে হবে।’

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বাজেট আলোচনায় বিএনপির এই এমপিকে প্রথমে ১০ মিনিট সময় দেওয়া হলেও পরে আরও ৪ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়।

যেখানে বিরোধিতা নেই সেখানে স্বেচ্ছাচারিতা ও একনায়কতন্ত্রের জন্ম হয় মন্তব্য করে বাজেট আলোচনায় বগুড়া-৪ আসনের এমপি মোশাররফ হোসেন বলেন, “এই সংসদে আমরা কথা বলার জন্য এসেছি। আমরা সংসদে আসার আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আপনারা সংসদে আসেন, মনের অভিব্যক্তি প্রকাশ করেন।’ কিন্তু সংসদে এসে দেখছি, আমরা কোনও কথা বলতে গেলেই হাউকাউ করা হয়। এটা কেন? আমরা তো ৫-৬ জন। পুরো সংসদে তো আপনারাই। ৫ জনের কথা শুনতে এত অসুবিধা কী? আপনারা শতভাগ আছেন, আমরা না হয় ৫ শতাংশ আছি। আমাদের কথা বলার সমান সুযোগ দিতে হবে। কথা বলতে দিতে হবে।”

তিনি বলেন, ‘জিয়াউর রহমান ও তারেক রহমান এদেশের জন্য অনেক কিছু করেছেন। জিয়াউর রহমানকে খুনি ও তারেক রহমানকে লুটেরা বলা হয়। উনাদের বিরুদ্ধে কথা বলা হলে আমরা অবশ্যই তার জবাব দিতে পারি। জিয়াউর রহমান কালুরঘাট বেতারকেন্দ্র থেকে যে ঘোষণা দিয়েছিলেন, সেই কবিতা বাংলাদেশে এখনও বাজে। তাহলে এটা শুনতে কেন অসুবিধা?’

 

/ইএইচএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম