ইউরোপে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার বাড়ানোর আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৯, ২২:২৩আপডেট : ১৮ জুন ২০১৯, ২২:৪৮

ইউকেবিসিসিআই ট্রেড মিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমদ ইউরোপে বাংলাদেশের শ্রমবাজার বাড়াতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউকেবিসিসিআই ট্রেড মিশনের প্রতিনিধিরা সাক্ষাৎ করতে এলে তাদের এই আহ্বান জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী ইমরান আহমদ প্রতিনিধিদের বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে বদ্ধপরিকর। যুক্তরাজ্যসহ ইউরোপে বাংলাদেশের শ্রমবাজার বৃদ্ধিতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এ সময় তিনি পর্যটন শিল্পে দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে বাংলাদেশে পর্যটন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কথা উল্লেখ করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ইউকেবিসিসিআই’র চেয়ারম্যান ইকবাল আহমদের নেতৃত্বে বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা হলেন, ইউকেবিসিসিআই’র প্রেসিডেন্ট বজলুর রশিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এ রউফ জেপি, ডিরেক্টর ও আহ্বায়ক শওকত আজিজ রাসেল, ড. এম জি মওলা মিয়া, রোহেমা মিয়া, আবদুল কিউ খালেক (জামাল), ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, ফারজানা হোসেন নীলা প্রমুখ।

/এসও/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের