জিয়ার নির্দেশে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে: বিচারপতি মানিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৯, ১৬:৪২আপডেট : ২০ জুন ২০১৯, ১৭:৪৮

‘ইতিহাস বিকৃতি ও আমাদের দায়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক বঙ্গবন্ধু হত্যার নীলনকশাকারী জিয়াউর রহমান বলে অভিযোগ করেছেন সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী মানিক। তিনি বলেন, ‘জিয়ার নির্দেশে বঙ্গবন্ধুকে হত্যা করেছেন কয়েকজন কর্নেল ও মেজর।’ বৃহস্পতিবার (২০ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) আয়োজিত ‘ইতিহাস বিকৃতি ও আমাদের দায়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব অভিযোগ করেন।

এএইচএম শামসুদ্দীন চৌধুরী মানিক বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলার প্রসিকিউশন টিমের একজন সদস্য হিসেবে বলতে চাই, আমরা যে এভিডেন্সগুলো পেয়েছি, তাতে বিষয়টি অত্যন্ত পরিষ্কার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে খন্দকার মোশতাক ও জিয়ার ভূমিকা ছিল শীর্ষে।’

জিয়াউর রহমান পাকিস্তান চেয়েছিলেন মন্তব্য করে সাবেক এই বিচারপতি বলেন, ‘তিনি বাংলাদেশ চাননি। বিষয়টি পরিষ্কার হয়ে গেলো বঙ্গবন্ধুকে হত্যার পর। তিনি সব রাজাকার-আলবদরকে ক্ষমতায় নিয়ে এলেন।’

বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, আওয়ামী লীগ নেতা নূহ-উল-আলম লেনিন, গবেষক ও ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ।

/এইচএন/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম