প্রাণ-প্রকৃতি বিনাশী সব প্রকল্প বাতিলের দাবি জাতীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৯, ১৩:২৬আপডেট : ২২ জুন ২০১৯, ১৩:৪০

জাতীয় কমিটির সভা জাতীয় স্বার্থবিরোধী প্রাণ-প্রকৃতি বিনাশী সব প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। শনিবার (২২ জুন) পল্টনে মুক্তিভবনে আয়োজিত সভা এই দাবি জানান তারা। ফেসবুক লাইভের মাধ্যমে তাদের পর্যালোচনা সভা ছয় দফা দাবিগুলো সম্প্রচার করা হয়।

আগামী অর্থবছরে বাজেট বরাদ্দসহ সরকারি নীতিমালায় জনস্বার্থে পরিবর্তন আনতে তারা ৬ দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো, রামপাল প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সব তৎপরতা বন্ধ করতে হবে। রূপপুর, মাতারবাড়ি, বাঁশখালি, বরগুনাসহ জ্বালানি ও বিদ্যুৎ খাতের সব প্রকল্প নিয়ে শ্বেতপত্র প্রকাশ করে জাতীয় স্বার্থবিরোধী প্রাণ ও প্রকৃতি বিনাশী সব প্রকল্প বাতিলসহ দুর্নীতি লুটপাটের দায়মুক্তি আইন বাতিল করতে হবে। ফুলবাড়ি চুক্তির সম্পূর্ণ বাস্তবায়নসহ ওইসব এলাকায় নেতাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে।

সভা থেকে সারাদেশে সুলভে সার্বক্ষণিক গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করতে জাতীয় কমিটির প্রস্তাবিত খসড়া মহাপরিকল্পনা বাস্তবায় করতে বাজেট বরাদ্দ ও সরকারি নীতিমালা পুনর্বিন্যাস করার দাবি জানায় জাতীয় কমিটি। সভায় বক্তৃতা করেন আনু মুহাম্মদ, মাহা মির্জা, কল্লোল মুস্তফাসহ আরও অনেকে।

/ইউআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম