ঝুঁকিপূর্ণ সেতুগুলো দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৯, ২১:১৫আপডেট : ২৫ জুন ২০১৯, ২১:১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

দেশের সবগুলো রেলসেতু জরিপ এবং সেই তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ সেতুগুলো দ্রুত মেরামতের জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (২৫ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, দেশের সবগুলো সেতু জরিপ করতে রেলপথ এবং সড়ক ও জনপথ অধিদফতরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী জানান, ২৩ জুন রবিবার দিবাগত রাতে মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেসের দুর্ঘটনার প্রসঙ্গে দেশের ঝুঁকিপূর্ণ সব রেলসেতু সংস্কারের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্ষার আগেই সেতুগুলো দ্রুত সংস্কার করতে হবে।

এ ছাড়া দেশের কোন কোন সড়ক সড়ক এলজিইডি দেখাশুনা করবে আর কোনগুলো সড়ক ও জনপথ অধিদফতর দেখাশুনা করবে তা জরিপের পর সিদ্ধান্ত নেওয়ারও নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী।

এদিকে, সোমবার (২৪ জুন) বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল জয়লাভ করায় ক্যাপ্টেন মাশরাফি ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবসহ দলের সব খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি খেলোয়াড়দের জন্য বিশেষ তহবিল গঠনের তাগাদা দিয়েছেন তিনি।

 

 

/এসআই/ এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম