পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৭ রোহিঙ্গা আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ২১:১৭আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:২০



আটক বিদেশে পাচারের উদ্দেশে ঢাকায় নিয়ে আসা ৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বিদেশ যাওয়ার অনুমোদন পেতে বুধবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করলে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এই রোহিঙ্গারা পশ্চিমা একটি দেশে যাওয়ার জন্য দূতাবাসে যোগাযোগ করে। দূতাবাস থেকে জানানো হয়, সরকারের অনুমোদন ছাড়া ভিসা দেওয়া যাবে না। এরপর অনুমোদনের জন্য তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘এই রোহিঙ্গারা ২৭ নম্বর ক্যাম্প থেকে ঢাকায় এসেছেন বলে তারা জানিয়েছেন।’
তিনি বলেন, সাধারণ রোহিঙ্গাদের প্রতারিত করে সুমদ্রপথে বিভিন্ন দেশে পাচারের জন্য একটি দালালচক্র সক্রিয় রয়েছে।
সুমদ্রপথে রোহিঙ্গাদের থাইল্যান্ড ও মালয়েশিয়া পাঠাতে দালালচক্রটি একটি নির্দিষ্ট টাকার বিনিময়ে কাজ করে থাকে বলে তিনি জানান।
এই চক্রের সঙ্গে বাংলাদেশিরাও জড়িত আছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘এদের থামানো না গেলে ভবিষ্যতে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা আছে।’
তিনি বলেন, অল্প কিছু টাকার বিনিময়ে তারা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করছে। কারণ, রোহিঙ্গারা যখন ধরা পড়ে তখন বাংলাদেশের নাম বলে থাকে এবং এর ফলে আমরা রোহিঙ্গাদের জন্য যে কাজ করছি, সেটি প্রশ্নবিদ্ধ হয়।’
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে। এর আগে থেকে প্রায় ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল।

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম