রাজউক থেকে দুর্নীতিবাজদের বের করে দেওয়া হবে: রেজাউল করিম

বাংলা ট্রিবিউটন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১৪:৫১আপডেট : ২৭ জুন ২০১৯, ১৬:১৪

বক্তব্য রাখছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রাজউককে একটি ইমেজের জায়গায় আনার জন্য চেষ্টা করছি। শরীরের কোনও স্থানে সমস্যা হলে অপারেশন করতে হয়, তখন একটু কষ্ট হয়। বৃহৎ স্বার্থে অপারেশন করতে হয়। ভুল যার যার আছে, তাকে শোধরাতে হবে। রাজউক থেকে দুর্নীতিবাজদের বের করে দেওয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে রাজউক ভবনে সংস্থার সেবা সপ্তাহের সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক আলোচন সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এত পরিশ্রমের রাজউক ১/২ জন ব্যক্তির জন্য নষ্ট হয়ে যাবে, তা হবে না। দুর্নীতিবাজদের বের করে দেওয়া হবে। বর্তমানে রাজউকে ব্যাপক পরিবর্তনের জোয়ার এসেছে।’

শ ম রেজাউল করিম  বলেন, ‘রাজউককে বিকেন্দ্রীকরণ করার পরিকল্পনা রয়েছে। এতে সাধারণ মানুষ সহজে সেবা পাবে।’

রাজউক চেয়ারম্যান ড. সুলতান আহমদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন—ইনস্টিটিউট অব আর্কিটেক্টের সভাপতি জালাল আহমেদ ও ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি প্রকৌশলী মো.আব্দুস সবুর প্রমুখ।

/এসএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম