পদ্মা সেতুর অগ্রগতি ৭০ শতাংশ: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১৬:০৩আপডেট : ২৭ জুন ২০১৯, ১৬:৫০

পদ্মা সেতু (ছবি: নাসিরুল ইসলাম) পদ্মা সেতুর অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পদ্মা সেতুর অগ্রগতি ৭০ শতাংশ হয়েছে। এ নিয়ে আমি সন্তুষ্ট।’ বৃহস্পতিবার (২৭ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সেতুর ১৪তম স্প্যান বসানোর কাজ চলছে। আবহাওয়া অনুকূলে আসলেই তা বসানো হবে। এখন কোনও বাধা নেই, এক সময় মাটির স্তর নিয়ে অনিশ্চয়তায় ছিলাম, এখন তা কেটে গেছে।

এ সময় আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহন আইন বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন। আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে যুক্ত করে কমিটি গঠন করা হয়েছে। তারা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকও করেছে। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে হলে অর্থমন্ত্রীর সহযোগিতার প্রয়োজন রয়েছে।’

এ সময় রাজধানীর যানজট নিরসন বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘যানজট নেই, এমন কোনও দেশ আমি দেখিনি। সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, ‍যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কোন দেশে যানজট নেই? আমরা যানজট নিরসনে কাজ করছি।’

/এসআই/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম