বাজেট আলোচনায় বিএনপির সমালোচনায় আ.লীগ-জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৯, ০২:২১আপডেট : ২৮ জুন ২০১৯, ০২:২১

জাতীয় সংসদ ভবন (ছবি- সাজ্জাদ হোসেন)

জাতীয় সংসদের বাজেট আলোচনায় বিএনপির সমালোচনায় মুখর সরকারি ও বিরোধী দল। গত কয়েকদিনের বাজেটের ওপর সাধারণ আলোচনায় এই চিত্র দেখা গেছে। সর্বশেষ বৃহস্পতিবারের (২৭ জুন) বাজেট আলোচনায়ও এর ব্যতিক্রম ছিল না। এদিন দুই বেলায় অনুষ্ঠিত সংসদের বৈঠকে প্রায় ৯ ঘণ্টা ধরে বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সরকারি দল আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টির অর্ধশতাধিক সংসদ সদস্য অংশ নেন। এদের কম-বেশি সবাই বিএনপির বর্তমান ও অতীত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার প্রথম দফায় সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা এবং দ্বিতীয় দফায় বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বৈঠক চলে। এর পুরো সময়টাই বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়।

জানা যায়, আগামী শনিবার বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষ হবে। ওইদিনই অর্থবিল পাস হবে। পরদিন রবিবার পাস হবে বাজেট।

এদিকে বৃহস্পতিবারের বাজেট আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপির আমলে সরকারের পরিবর্তে হাওয়া ভবন থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। তারেক রহমানের নির্দেশেই সবকিছু নিয়ন্ত্রিত হতো। বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে দেশে দুর্নীতির স্বর্গরাজ্য সৃষ্টি করেছিল। তাদের দুর্বৃত্তায়নের কারণে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তারেক রহমানের হাওয়া ভবনের অবৈধ দাবির কারণে এ দেশে সিমেন্স ও ভারতের টাটা কোম্পানি বিনিয়োগ করেনি।’

তিনি বলেন, ‘জিয়া দালাল আইন বাতিল করে স্বাধীনতাবিরোধী, খুনি দালালদের বিচার বন্ধ করে দিয়েছিলেন। তিনি ক্ষমতা দখল করে চিহ্নিত যুদ্ধাপরাধীদের প্রধানমন্ত্রী-মন্ত্রী বানান। জাতির মধ্যে বিভাজন, বিভক্তি সৃষ্টি করেন। একটি ধারা স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের ধারা, আরেকটি পাকিস্তানি চেতনার ধারা। খালেদা জিয়া এসে এই পাকিস্তানি ভাবধারার নেতৃত্ব দেন। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে পাকিস্তানের একজন সেনা কর্মকর্তা জানজুয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় প্রোটকল ভেঙে শোকবার্তা পাঠান। তিনি জানজুয়ার কবরও জিয়ারত করেছিলেন। আসলে এরা থাকে বাংলাদেশে, খায় বাংলাদেশে কিন্তু তারা হৃদয়ে ধারণ করে পাকিস্তান।’

জাতীয় পার্টির সিনিয়র সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সংসদে দেওয়া বিএনপির এমপিদের বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘দুজন সংসদ সদস্য এই সংসদে দাঁড়িয়ে এই পার্লামেন্টকে অবৈধ বলেছেন। বলেছেন, আমরা কেউ নির্বাচিত হইনি। ওনারা যদি এই পার্লামেন্টকে অবৈধ মনে করেন, তাহলে আসলেন কেন? এসময় আনিসুল ইসলাম সংসদে দাঁড়িয়ে কেউ জাতীয় সংসদকে অবৈধ বলার কারণে স্পিকারের রুলিং দাবি করেন।’

বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বিএনপির বক্তব্যের সমালোচনা করে বলেন, একটা বিরোধী দল প্রয়োজন। সে কারণে তারা বিরোধী দলে আছেন। আর বিএনপির আছে ৫ জন। বিএনপির এমপিরা বক্তব্য দেওয়ার জন্য তার কাছ থেকে সময় নিয়ে আবার জাতীয় পার্টি ও এরশাদ সম্পর্কে অশালীন বক্তব্য দিচ্ছেন।

রাঙ্গা আরও বলেন, ‘অসুস্থ এরশাদ সাহেবের পরিস্থিতি যমে-মানুষে টানাটানির অবস্থা। বিএনপি তাকে নিয়ে কটাক্ষ করছেন ‘‘এই বৃদ্ধ- এই বুড়ো আর কতদিন বাঁচবে’’। এধরনের অশালীন ভাষা বিএনপির মতো লোকেরা ব্যবহার করতে পারে। যে মানুষটি নয় বছর দেশ শাসন করেছে, মানুষের জন্য এক বুক পানিতে নেমে যিনি ত্রাণ বিতরণ করেছেন, তার সম্পর্কে এই অসৌজন্যমুলক আচরণ। মানুষের বিরুদ্ধে অন্যায় অত্যাচার করছে তার জন্য আজকে বিএনপির এই পরিণতি।’

খালেদা জিয়ার জেলে যাওয়ার বিষয়টি ইঙ্গিত করে রাঙ্গা বলেন, ‘দুনিয়ার ধার দুনিয়ায় শোধ হয়। আমরাও তাই দেখে গেলাম। হুসেইন মুহম্মদ এরশাদ নিজেও দেখলেন।’

বিএনপির সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানার সমালোচনা করে সরকারি দলের জিল্লুল হাকিম বলেন, ‘বিএনপির একজন মহিলা এমপি মনে হয় কোমরে কাপড় প্যাঁচিয়ে ঝগড়া করার জন্য এসেছেন। তিনি নাকি এখনও অবিবাহিত। তিনি যদি বিবাহিত হতেন, তার স্বামীর কী অবস্থা হতো।’

এর আগে বুধবার বাজেটের ওপর আলোচনা করে আওয়ামী লীগের শাহাজান খান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ভয়ঙ্কর খুনি বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘১৯৭৫ সালের নভেম্বর হতে ১৯৮১ সালের ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগ ও জাসদের দেড় হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়। জিয়ার শাসন আমলে অনেক রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা, গুম ও গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

 

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম