বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৯, ২২:০০আপডেট : ২৯ জুন ২০১৯, ২২:০৪





বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: হাছান মাহমুদ তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। শুধু তা-ই নয়, বিদেশেও খাদ্যশস্য রফতানি করা হবে।
শনিবার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় স্কলাসটিকার ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন হয়েছে। দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ৫৫ লাখ টন খাদ্যশস্য বিদেশে রফতানির প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আমাদের দেশকে নতুন গন্তব্যে পৌঁছাতে চাই। ২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল দেশে রূপান্তর করতে চাই।’
শিক্ষার্থীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আরও দূর এগিয়ে নিতে তোমাদের এগিয়ে আসতে হবে। তোমাদের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে।’ শিক্ষার্থীদের স্বাবলম্বী হয়ে মা-বাবার যত্ন ও দায়িত্ব পালনের আহ্বান জানান তথ্যমন্ত্রী।
অনুষ্ঠানে ‘এ’ লেভেলের শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন তথ্যমন্ত্রী। এ সময় আরও উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল কায়সার আহমেদ, সিনিয়র ভাইস প্রিন্সিপাল সাবিনা মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিমা পারভীন প্রমুখ।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম