ডেঙ্গু বা চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই: ডিএসসিসি মেয়র (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৯, ১২:৪০আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৩:০৭

মশা নিয়ন্ত্রণে ডিএনসিসি`র ক্র্যাশ প্রোগ্রামঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘ডেঙ্গু বা চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এগুলো মোকাবিলার জন্য নগর কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

সোমবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। রাজধানীর মিন্টু রোডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেয়র বলেন, ‘আজ থেকে আমাদের ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে। এর আওতায় প্রতিটি এলাকায় ওষুধ ছিটানো হবে। ২৭৪টি ফগার মেশিন নিয়ে একযোগে কাজ শুরু হবে। আমরা আশা করি চিকুনগুনিয়া বা ডেঙ্গু আমাদের নিয়ন্ত্রণেই থাকবে। এক্ষেত্রে বেশি প্রয়োজন জনগণের সচেতনতা।’মশা নিয়ন্ত্রণে ডিএনসিসি`র ক্র্যাশ প্রোগ্রাম

মেয়র আরও বলেন, ‘এডিস মশা সাধারণত বাড়ির ছাদে, স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে। বাড়ির আঙিনায় আমরা যাতে স্বচ্ছ পানি জমতে না দেই। আমাদের কার্যক্রম ও জনগণের সচেতনতা এ দুটির সমন্বয়ে আমরা যাতে একটি মশক নিয়ন্ত্রিত রাজধানী গড়ে তুলতে পারি।’

এ সময় মেয়র জানান, আগামী ১৫ জুলাই থেকে বিশেষ স্বাস্থ্যসেবা পক্ষ শুরু হবে।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

/এসএস/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম