রিফাত হত্যায় জড়িত কেউ রেহাই পাবে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৯, ১৩:৫৫আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৩:৫৫

ওবায়দুল কাদের (ফাইল ছবি) বরগুনায় রিফাত শরীফকে হত্যার ঘটনায় জড়িত কেউ রেহাই পাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘খুন করা এবং একে উৎসাহিত বা প্রশ্রয় দেওয়া সমান অপরাধ। ফেনীর সোনাগাজীতে নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় যেমন কেউ রেহাই পায়নি, এক্ষেত্রেও কেউ ছাড় পাবে না।’
সোমবার (১ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘রিফাত হত্যায় প্রধানমন্ত্রী দোষীদের গ্রেফতারে নির্দেশ দিয়েছেন। সরকার প্রধানের এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি প্রমাণিত হয়েছে। এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার হয়েছে। বাকিরাও গ্রেফতার হবে।’
মন্ত্রিসভায় কোনও রদবদল হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রিসভা বাড়ানোর বিষয়টি আমি নিজে এখনও জানি না। যদিও এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে মন্ত্রিপরিষদের কিছু পদ খালি আছে।— যেমন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এগুলো পূরণ হবে। ছয় মাসেই কারও পারফরমেন্স যাচাই করা সম্ভব নয়। তবে মন্ত্রিপরষদের পরিবর্তন বা সম্প্রসারণ, অথবা দায়িত্ব বন্টন খুব সহজেই হচ্ছে বলে মনে হয় না। প্রধানমন্ত্রী চীন থেকে ফিরে আসলে জানা যাবে।’
দেশ জঙ্গিমুক্ত হয়েছে, এতে সরকার আশ্বস্ত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘শ্রীলঙ্কার ঘটনার পর বিশ্বের কেউই বলবে না যে তারা স্বস্তিতে আছে। নরওয়ে, নিউজিল্যান্ডেও জঙ্গি হামলার ঘটনা ঘটছে। তবে আমরা আতঙ্কিত নই, সতর্কতা অবলম্বন করছি। ’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি সম্পন্ন কাউকে আমাদের দলীয় ও সরকারি কর্মকাণ্ডে কোথাও সমর্থন করছি না। এ ক্ষেত্রে আমাদের আগের সিদ্ধান্ত বহাল আছে। ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত দলের সদস্য বই সংগ্রহ চলবে। ২১ জুলাই থেকে চলবে সদস্য সংগ্রহ অভিযান। ’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গত নির্বাচনে যারা নৌকার পক্ষে কাজ করেছে, অথচ দলের সদস্য নন, এমন সমর্থকদের সদস্য করতে হবে। আমরা তাদের দলে নেবো। এদের মধ্যে কেউ স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি সম্পন্ন কিনা তা আমরা দলীয়ভাবে ও গোয়েন্দার মাধ্যমে খতিয়ে দেখবো।

/এসআই/এআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম