বে-টার্মিনাল নির্মাণে আগ্রহী সিঙ্গাপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৯, ১৬:৫৪আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৭:২১

সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী চট্টগ্রাম সমুদ্রবন্দরে বে-টার্মিনাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। মঙ্গলবার (২ জুলাই) বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ মন্ত্রণালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ উপস্থিত ছিলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, আলোচনাকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সিফেয়ারারদের সিঙ্গাপুরের সরকারি-বেসরকারি জাহাজে চাকরি দেওয়ার বিষয়েও আলোচনা হয়। মেরিটাইম সেক্টরে ২ দেশের কারিগরি জ্ঞান বিনিময়ের লক্ষ্যে সিঙ্গাপুরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। সিফেয়ারারদের দক্ষ করে তুলতে বাংলাদেশে নতুন প্রতিষ্ঠিত ৪টি মেরিন একাডেমির যেকোনও একটিতে প্রশিক্ষণ দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

/এসআই/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি