কাল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৯, ১৫:৩৩আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৬:০২

হজ ফ্লাইট (ফাইল ছবি) আগামীকাল বৃহস্পতিবার (৪ জুলাই) থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ সকাল ৭টা ১৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। আনুমানিক ৭ ঘণ্টা উড়ে সৌদি আরবে পৌঁছাবেন হজযাত্রীরা।

জানা গেছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন এবং যাত্রীদের বিদায় জানাবেন।

বিমান জানিয়েছে, বৃহস্পতিবার (৪ জুলাই) প্রথম দিনে পাঁচটি ফ্লাইট হজযাত্রীদের সৌদি আরবে নিয়ে যাবে। বেলা ১১টা ১৫ মিনিটে বিজি-৩১০১, বেলা ৩টা ১৫ মিনিটে বিজি-৩২০১, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিজি-৩৩০১, রাত ৮টা ১৫ মিনিটে বিজি-০০৩৫ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। হজ

বাংলাদেশ থেকে এ বছর প্রায় এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। বিমানে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী। বাকিরা যাবেন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসে। দুই মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ৩৬৫টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। হজযাত্রী পরিবহনে বিমান নিজস্ব ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ব্যবহার করবে।

এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা ছাড়াও চট্টগ্রাম থেকে ১৯টি এবং সিলেট থেকে ৩টি হজ ফ্লাইট পরিচালনা করবে। ৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মোট ১৮৯টি ফ্লাইটে হজযাত্রীদের সৌদি আরবে নেবে বিমান।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ‘পবিত্র হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি সার্বিকভাবে সুন্দর হজ কার্যক্রম পরিচালনায় দৃঢ়প্রতিজ্ঞ।’

/সিএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম