লিবিয়ায় হামলায় হতাহতদের মধ্যে বাংলাদেশি আছে কিনা জানা যায়নি: রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৯, ১৮:০৮আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৮:৩৭





বিমান হামলার পর লিবিয়া

লিবিয়ায় হামলায় নিহতের বেশিরভাগই আফ্রিকার নাগরিক বলে জানিয়েছেন লিবিয়ায় বাংলাদেশি রাষ্ট্রদূত এস কে সিকান্দার আলী। তিনি বলেন, এই হামলায় হতাহতদের মধ্যে কোনও বাংলাদেশি আছে কিনা, তা এখনও জানা যায়নি। বুধবার (৩ জুলাই) বিকালে বাংলাট্রিবিউনে টেলিফোনে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ত্রিপলিতে যে জায়গায় হামলা হয়েছে, সেটা যুদ্ধবিধ্বস্ত এলাকা। দূতাবাস থেকে প্রায় ৩৫ কিমি দূরে। সেখানে পৌঁছানো একটু কঠিন। দূতাবাসের একটি টিম রওনা হয়েছে। তারা এখনও রিপোর্ট দেয়নি। রিপোর্ট এলে আমরা জানতে পারবো।
লিবিয়ার সাম্প্রতিক পরিস্থিতির ওপর পর্যালোচনা করে এখন পর্যন্ত ৮০ জন বাংলাদেশি দেশে ফিরতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন এস কে সিকান্দার আলী। তিনি বলেন, এরমধ্যে ৪৫ জন ইতোমধ্যে দেশে পৌঁছেছেন। আইওএমএ’র সহায়তায় তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আজ রাতে ৩৫ জন দেশে ফেরার কথা আছে। তবে, তাদের মধ্যে কেউ ডিটেনশন সেন্টারে ছিলেন কিনা তা আমাদের জানা নেই।

উল্লেখ্য, লিবিয়ায় অভিবাসীদের একটি বন্দিশিবিরে মঙ্গলবার রাতে বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় চালানো এ হামলায় হতাহতদের বেশিরভাগই আফ্রিকান অভিবাসী বলে গণমাধ্যমগুলো জানিয়েছে।

/এসএসজেড/এসও/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম