‘বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের জ্বলন্ত প্রতিবাদ হয়ে থাকবে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৯, ১৫:৪৫আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৭:২৬

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সেবাদান কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সেবাদান কার্যক্রম শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি বলেন, ‘শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রতিষ্ঠার সঙ্গে সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং সন্ত্রাসের প্রতি প্রতিবাদ জড়িত। বাংলাদেশে যখন পেট্রোলবোমা দিয়ে মানুষকে ঝলসে দেওয়া হচ্ছিলো, তখন আমাদের বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক এবং নার্সরা সেবা দিয়ে অনেকের জীবন রক্ষা করেছেন। বিএনপি-জামায়াত জোটের তাণ্ডব, তাদের অগ্নিসন্ত্রাসের একটি জ্বলন্ত প্রতিবাদ হয়ে এই ইনস্টিটিউট আগামী দিনগুলোতে দাঁড়িয়ে থাকবে। মানুষকে ঝলসে দেওয়ার ইতিহাস বহন করে যাবে।’

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ১৮ তলা এই বিশেষায়িত ইনস্টিটিউটের কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী। তিনি ইনস্টিটিউটের লবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরালে পুষ্পস্তবক দেওয়ার মাধ্যমে হাসপাতালের সেবা কার্যক্রম উদ্বোধন করেন। এরপর হাসপাতালের সেবা কার্যক্রম ও বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সেবাদান কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ছবি: পিআইডি) এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল কালাম, জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরুদ্দিন আহমেদ প্রমুখ।

/এসও/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম