রোহিঙ্গা নিয়ে আসিয়ান প্রতিবেদনের সমালোচনা করলো মালয়েশিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৯, ২৩:১৯আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২৩:৫৭



রোহিঙ্গা নিয়ে আসিয়ান প্রতিবেদনের সমালোচনা করলো মালয়েশিয়া রোহিঙ্গা সংকট নিয়ে আসিয়ান মানবিক সংস্থার (আহা সেন্টার) প্রতিবেদনের সমালোচনা করেছে মালয়েশিয়া। সম্প্রতি প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক এবং রোহিঙ্গারা এখন ফেরত যেতে পারে।

রবিবার (৭ জুলাই) রাতে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠক শেষে আব্দুল্লাহ বলেন, ‘আহা সেন্টারের ওই প্রতিবেদনের সমালোচনা করেছে মালয়েশিয়া। আহা সেন্টারের উচিত হবে একটি সঠিক এবং বড় আকারের পরিকল্পনা তৈরি করা।’
মালয়েশীয় পররাষ্ট্রমন্ত্রী শনিবার (৬ জুলাই) ঢাকা এসেছেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
তিনি বলেন, ‘এখন বিশ্বাসের ঘাটতি আছে। তবে রোহিঙ্গারা ফেরত যেতে চায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত না তারা নিরাপদে এবং সম্মানজনকভাবে ফেরত যাওয়ার আশ্বাস পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রত্যাবাসন হবে না।’
আবদুল্লাহ বলেন, প্রত্যাবাসন দ্রুত শুরু হওয়া উচিত। এবং এই প্রক্রিয়ার সিদ্ধান্ত রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত।
আগস্ট থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়ার আশা
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা নতুন সরকার গঠন করেছি এবং আমরা লোক নেওয়ার প্রক্রিয়া ঠিক করছি।’
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বৈঠকে তারা রোহিঙ্গা, বাণিজ্য ও লোক নিয়োগ নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আমরা আলোচনা করেছি।’
লোক নিয়োগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের জানিয়েছি, গত ডিসেম্বর থেকে লোক পাঠানো বন্ধ আছে। আশা করছি আগস্ট থেকে এটি শুরু হবে।’

/এসএসজেড/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম