ধর্ষণের বিচারে নতুন আইন চান শিরীন আখতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৯, ১৯:৫৩আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৯:৫৫

জাতীয় সংসদ অধিবেশন (ফাইল ছবি-ফোকাস বাংলা) ধর্ষণের বিচারে নতুন আইন প্রণয়নের দাবি জানিয়েছেন জাসদের সংসদ সদস্য শিরীন আখতার। সোমবার (৮ জুলাই) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলের এই এমপি এ দাবি জানান।
সাম্প্রতিক সময়ে আলোচিত শিশু ধর্ষণের ঘটনা তুলে ধরে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, ‘ছয় মাসে ৬৯৬টি শিশু ধর্ষণের শিকার হয়েছে।’ তিনি বলেন, ‘আজকে এই রকম একটি অবস্থায় আমাদের সমাজ কোথায় আছে, আমরা কোথায় আছি? আমরা আজকে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে সুশাসনের কথা বলছি। আমরা যখন এদিকে এগিয়ে যাচ্ছি, তখন সমাজে কেন এত অধপতন? আমাদের অবশ্যই তা বের করতে হবে।’
তিনি বলেন, ‘অবশ্যই একটি আইন নতুন করে প্রণয়ন করা দরকার, যাতে অত্যন্ত দৃষ্টান্তমূলকভাবে এই নরপিচাশদের বিচার করা যায়। বিচারের নামে দীর্ঘসূত্রতা করা যাবে না।

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম