চিঠিপত্রের লেনদেন বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৯, ১৯:৩৬আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৯:৪৫





চিঠিপত্রের লেনদেন বেড়েছে ডাক বিভাগের চিঠিপত্র লেনদেন ও পার্সেল আদান-প্রদানের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার। মঙ্গলবার (৯ জুলাই) সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের গ্লোরিয়া ঝর্ণা সরকারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ২০১৮–১৯ অর্থবছরে ডাক বিভাগে ১৭ কোটি ৪০ লাখ চিঠিপত্র ও পার্সেল আদান-প্রদান হয়েছে। এর আগে ২০১৭–১৮ অর্থবছরে ১৪ কোটি ৮২ লাখ এবং ২০১৬–১৭ অর্থবছরে ১৩ কোটি ৩৫ লাখ চিঠিপত্র ও পার্সেল আদান-প্রদান হয়েছে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৬ মার্চ ডাক বিভাগের ফিনানশিয়াল সার্ভিস ‘নগদ’ উদ্বোধন করেন। এই সার্ভিস ব্যাপক গ্রাহকপ্রিয়তা পেয়েছে। এই সার্ভিসে ১ লাখ ৫৪ হাজার এজেন্ট এবং ২৪ লাখ সক্রিয় গ্রাহক রয়েছে। এই সার্ভিসে প্রতিদিন গড়ে ১৫ কোটি টাকা লেনদেন হচ্ছে।
চিঠিপত্র ও পার্সেল আদান-প্রদানের সংখ্যা বাড়লেও ডাক বিভাগ এখনও লোকসানের ধারা থেকে বের হতে পারেনি।
মোস্তফা জাব্বার জানান, ২০১৬–১৭ অর্থবছরে ৩৭৪ কোটি টাকা রাজস্ব আয়ের বিপরীতে ব্যয় হয়েছে ৮৩৭ কোটি টাকা। ২০১৭–১৮ অর্থবছরে ৪০৫ কোটি টাকা আয়ের বিপরীতে ব্যয় হয়েছে ৮৪১ কোটি টাকা। সর্বশেষ ২০১৮–১৯ অর্থবছরে ৪৪৫ কোটি টাকা আয়ের বিপরীতে ৮৭৮ কোটি টাকা ব্যয় হয়েছে।
৫,২১৫ সরকারি অফিসে ই-নথি চালু
জাতীয় পার্টির ফখরুল ইমামের প্রশ্নের জবাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, সরকারি অফিসের কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে ২০১৬ সালে ই-নথি ব্যবস্থা চালু করা হয়েছে। এটি চলমান আছে। ২০২০ সালের মধ্যে ১৯ হাজার সরকারি অফিস ই-নথির আওতায় আনা হবে। বর্তমানে ৫ হাজার ২১৫টি সরকারি অফিসে ই-নথি চালু আছে।
প্রসঙ্গত, প্রশ্নোত্তরেরর আগে বিকেল ৫টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম