সংসদকে ডিজিটালাইজড করার কাজ চলছে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৯, ১৭:০৮আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৭:৩৭



স্পিকার শিরীন শারমিন চৌধুরী (ফাইল ছবি) বাংলাদেশের জাতীয় সংসদকে ডিজিটালাইজেশন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা সময়ের দাবি বলে মনে করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘মহান জাতীয় সংসদকে ডিজিটালাইজড করার লক্ষ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা আইসিটি বিভাগের মাধ্যমে বাস্তবায়ন করার কার্যক্রম চলমান রয়েছে।’ বুধবার (১০ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ: সমৃদ্ধির অগ্রযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘২০০৮ সালে প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, তখন থেকে আজ পর্যন্ত এক অভাবনীয় পরিবর্তন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ আজকের বাস্তবতা।’ তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির উন্নতির মধ্যদিয়ে বাংলাদেশ দ্রুত এগিয়ে চলছে। বাংলাদেশ অনেক দেশের চেয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উন্নয়নে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।’

বাংলাদেশ এগিয়ে যাবে উল্লেখ করে স্পিকার বলেন, ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব, এই হোক আমাদের প্রত্যয়।’

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ। 

/এমএইচবি/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম