আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশন বিল সংসদে উত্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৯, ১৯:৪৮আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৯:৫১

সংসদ অধিবেশন জাতিসংঘের ইউনেসকোর সঙ্গে সম্পাদিক চুক্তির শর্ত পূরণে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশন আইনের সংশোধনী আনতে সংসদে বিল তোলা হয়েছে। এতে ইনস্টিটিউটের প্রধান পদ মহাপরিচালকের স্থলে ‘পরিচালক’ করার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল ২০১৯’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষানিরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলটি সংশোধনীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি এবং মাতৃভাষাশ্রয়ী শিক্ষাব্যবস্থা প্রচলনকে উৎসাহ দানের প্রেক্ষাপটে ইনস্টিটিউট ২০১৬ সালে ইাউনেসকো ক্যাটাগরি-২ প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। ২০১৬ সালের ১২ জানুয়ারি ইউনেসকো ও বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তিও হয়। চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিটিউটের পরিচালনা বোর্ডের সদস্য সচিব হবেন ইনস্টিটিউটের পরিচালক। কিন্তু বিদ্যমান আইনে ইনস্টিটিটিউটের প্রধান এবং পরিচালনা বোর্ডের সদস্য সচিব হচ্ছেন ইনস্টিটিটিউটের মহাপরিচালক। এছাড়া ইউনেসকো সঙ্গে সই হওয়া চুক্তিতে পরিচালনা বোর্ডের গঠন কাঠামোর মধ্যেও ভিন্নতা রয়েছে।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম