সন্ধ্যায় শপথ নেবেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জুলাই ২০১৯, ০৮:২৮আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০৮:৪২

ইমরান আহমদ ও ফজিলাতুননেসা ইন্দিরা বঙ্গভবনে আজ শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী ইমরান আহমদ পূর্ণমন্ত্রী হিসেবে এবং  সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন বলেন, ‘শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মেয়াদে এটা মন্ত্রিসভায় দ্বিতীয়বারের রদবদল। মন্ত্রিসভার একজন প্রতিমন্ত্রীকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে এবং একজন নতুন প্রতিমন্ত্রী যোগ হচ্ছেন।
মন্ত্রীপরিষদ বিভাগ জানায়, রাষ্ট্রপতি  আবদুল হামিদ বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ধারা- ২ অনুযায়ী ইমরান আহমদকে পূর্ণমন্ত্রী এবং ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
এর আগে গত ১৯ মে মন্ত্রিসভা সামান্য পুনর্বিন্যাস করা হয়েছিল। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম