শিক্ষার্থীরা যেন কোনোভাবেই যৌন হয়রানির শিকার না হয়: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৯, ১৩:২৫আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৫:১৭

ডা. দীপু মনি (ফাইল ছবি) শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, জেলা প্রশাসকদের সম্মেলনে তাদের প্রতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বলেছি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তারা যেন কোনোভাবেই যৌন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।

সোমবার (১৫ জুলাই) ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সম্মেলনে সভাপতিত্ব করছেন।

শিক্ষামন্ত্রী অধিবেশন শেষে সাংবাদিকদের বলেন, ভালো শিক্ষকদের ক্লাসগুলো প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করার প্রস্তাব দিয়েছিলেন জেলা প্রশাসকরা। এজন্য ভালোমানের শিক্ষকদের অতিথি হিসেবে বিভিন্ন স্কুলে পাঠানোর কথা বলা হয়েছিল। তবে আমরা ভেবে দেখেছি এটা অনেকাংশেই সম্ভব হবে না। পুরো দেশের শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস শেয়ার করার সুযোগ করে দিতে শিক্ষাটিভি চালু করার কথা ভাবছে সরকার। এই টিভির মাধ্যমে কেবল রাজধানী বা বড় বড় শহরের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের নামিদামি শিক্ষক নয়; প্রত্যন্ত এলাকার ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ক্লাসও শিক্ষাটিভির মাধ্যমে প্রচারের ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, জেলা প্রশাসকদের কোচিং ও নোটবই বন্ধে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের খেলার মাঠ যাতে দখল না হয়, সেদিকেও লক্ষ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা নিয়মিত উত্তোলন এবং জাতীয় সঙ্গীত নিয়মিত পরিবেশন করতে বলা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণের কথাও বলা হয়েছে।

সরকারের নির্দেশনা পালনে ডিসিরা সমস্যার মুখোমুখি হচ্ছেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, তারা মৌখিকভাবে কোনও সমস্যার কথা বলেননি। তবে কিছু লিখিত প্রস্তাবনা দিয়েছেন, আমরা সেগুলো বিবেচনা করবো। 

/এসআই/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম