সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ১৩:৫০আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৪:১৬

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা প্রায় একঘণ্টা টিএসসি’র রাস্তা অবরোধ করে রাখেন। 

শিক্ষার্থীদের চার দফা দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামীকাল মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৫টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে কোনও সিদ্ধান্ত না আসলে তারা পরের দিন থেকে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। 

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ দাবিগুলো হলো: সাত কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে, বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষার ফলাফল দুই মাসের মধ্যে দিতে হবে, প্রশাসনিক কর্মকাণ্ড সম্পূর্ণ অটোমেশন পদ্ধতি, বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ করা। 

আন্দোলনের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের শিক্ষার্থী শাকিল মিয়া বলেন, ‘চার দফা দাবির প্রধান দাবি হচ্ছে, সাত কলেজের অধিভুক্তি বাতিল করা। যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৪৩ হাজার শিক্ষার্থীর দায়ভার নিতে হিমশিম খাচ্ছে, সেখান সাত কলেজের আড়াই লাখ শিক্ষার্থীর প্রশ্নপত্র প্রণয়ন, খাতা মূল্যায়ন এবং ফলাফল নির্দিষ্ট সময়ের মধ্যে কীভাবে দেবে? এতে যেমন আমাদের ক্ষতি হচ্ছে, তেমনি সাত কলেজের শিক্ষার্থীদেরও শিক্ষা জীবন নষ্ট করা হচ্ছে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের