দ্বিতীয় দিনের মতো কর্মসূচিতে পৌরসভার কর্মচারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৯, ১৪:১৮আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৪:৩২

প্রেস ক্লাবের সামনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী কর্মসূচি রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতাসহ পেনশন চালুর দাবিতে সোমবার (১৫ জুলাই) দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন। দেশের ৩২৮ পৌরসভা থেকে আসা কর্মকর্তা ও কর্মচারীরা রবিবার (১৪ জুলাই) থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করছেন।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন হয় পৌরসভার নিজস্ব আয় থেকে। আয় কম থাকায় পৌরসভা নিয়মিত বেতন দিতে পারে না। তাদের অনেকে ৬ বছর পর্যন্ত বেতন ছাড়া অফিস করছেন।

তাদের দাবি, ইউনিয়ন পরিষদের কর্মচারীদের ৭৫ শতাংশ বেতন দেয় সরকার। একই নিয়মে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পরিচালিত হয়, তাহলে বেতনের ক্ষেত্রে কেন দুই নীতি?  

মৌলভীবাজার পৌরসভার পৌরসচিব মোহাম্মদ ইসহাক ভূঁইয়া বলেন, ‘আমাদের বেতন-ভাতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে পৌরসভা থেকে সংগ্রহ করতে হয়। কিন্তু,পৌরসভার আয় সংকুলান না হওয়ায় কয়েক মাস ধরেই অনেকের বেতন হয় না। আমরা চাই,আমাদের বেতন-ভাতা পেনশন সুবিধা সবকিছুই সরকারি কোষাগার থেকে দেওয়া হোক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করবো।’

পৌরসভা কর্মকর্তা-কর্মচারী পরিষদের সহ-সভাপতি আজিজুল ইসলাম বলেন, ‘সরকার আমাদের চাকরি দেয়, শাস্তি দেয়, বদলি করে, শুধু ঠিক মতো বেতন দেয় না। সব কিছুই যদি সরকারি হয়,তাহলে বেতন কেন সরকারি হবে না?’

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম