আড়ং দুধে সিসা নেই, দাবি ব্র্যাক ডেইরির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ২০:৫৩আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২২:১৯

আড়ং দুধ আড়ং দুধে সিসা পাওয়ার যে অভিযোগ উঠেছে তা মানতে রাজি নয় ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান আড়ং ডেইরি। এ বিষয়ে আজ মঙ্গলবার (১৬ জুলাই) ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজেসের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বিশ্লেষণ প্রতিবেদনে আড়ং দুধে সিসা জাতীয় কোনও পদার্থের উপস্থিতি নেই বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ২৬ মে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর কাছে ৫০০ মি.লি. পরিমাণের একটি পাস্তুরিত দুধের নমুনা জমা দেয় আড়ং ডেইরি। এরপর ১ জুলাই এ বিষয়ে আড়ং ডেইরিকে বিশ্লেষণ প্রতিবেদন দেয় বিসিএসআইআর। সেই প্রতিবেদনে আড়ং দুধের নমুনায় সিসার উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি বলা হয়েছে। জনস্বার্থে বিসিএসআইআর’র দেওয়া প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠিয়েছেন তিনি।

ব্র্যাক ডেইরি থেকে পাঠানো আড়ং দুধ নিয়ে বিসিএসআইআর এর বিশ্লেষণ প্রতিবেদন

উল্লেখ্য, আড়ংসহ ১১টি ব্র্যান্ডের পাস্তুরিত দুধ পরীক্ষা করে অতিরিক্ত মাত্রায় সিসার উপস্থিতি পাওয়ার কথা জানিয়ে আজ মঙ্গলবার (১৬ জুলাই) হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযুক্ত অপর ব্র্যান্ডগুলো হচ্ছে মিল্কভিটা, ডেইরি ফ্রেশ, ঈগলু, ফার্ম ফ্রেশ, আফতাব মিল্ক, আল্ট্রা মিল্ক, আড়ং, প্রাণ মিল্ক, আয়রন, পিউরা ও সেফ মিল্ক।

আরও পড়ুন: 

মিল্ক ভিটা, আড়ং, প্রাণসহ ১১ ব্র্যান্ডের দুধে মাত্রাতিরিক্ত সিসা

/ইউআই/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম