তৃণমূলে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে কাজ করছি: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৯, ১৬:৪৯আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৭:০০

মোস্তফা জব্বার (ছবি সংগৃহীত) ইন্টারনেট সুবিধা সবার জন্য অবারিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়ে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে কাজ করছি। বরগুনায় ইন্টারনেট সুবিধা ছিল না। সেখানে সংযোগ দিয়ে আমি জেলা প্রশাসকদের সম্মেলনে যোগ দিয়েছি।

বুধবার (১৭ জুলাই) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের ষষ্ঠ কার্য অধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রী আরও বলেন, ফাইবার অপটিক ক্যাবল নেটওয়ার্ক বসানোর জন্য আমাদের টিম বিভিন্ন জেলায় কাজ করতে যায়। যেহেতু বিষয়টি খুব সেনসেটিভ, তাই তাদের নিরাপত্তার প্রয়োজন। এ জন্য যখন ওই টিম বিভিন্ন জেলায় যাবে, তখন তাদের নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতা যেন পায়, সে জন্য ডিসিদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন, ওই টিম বিভিন্ন জেলায় সর্বাত্মক সহযোগিতা পাবে।

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের